এইচএসসি পরীক্ষা ২০২৬। রসায়ন ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)
একটি অরবিটালে সর্বাধিক ২টি ইলেকট্রন থাকে
রসায়ন ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে?
ক. ২টি খ. ৬টি
গ. ১০টি ঘ. ১৪টি
২. পরমাণুর তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটালের সংখ্যা কত?
ক. ৩টি খ. ৪টি
গ. ৮টি ঘ. ৯টি
৩. পরমাণুর f উপস্তরের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টি?
ক. একটি খ. তিনটি
গ. পাঁচটি ঘ. সাতটি
৪. প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানা যায় কোনটি?
ক. পরমাণুর আকার খ. ইলেকট্রনের ঘূর্ণন
গ. ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘ. পরমাণুর আকৃতি
৫. কোনো শক্তিস্তরে উপস্তরের সংখ্যা কয়টি?
ক. nটি খ. n2টি
গ. 2nটি ঘ. (2n+1)টি
৬. অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কী প্রকাশ করে?
ক. দিক খ. ঘনত্ব
গ. আকার ঘ. আকৃতি
৭. ইলেকট্রনের অরিয়েন্টেশন বোঝানোর জন্য কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়?
ক. প্রধান কোয়ান্টাম সংখ্যা খ. সহকারী কোয়ান্টাম সংখ্যা
গ. চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ঘ. স্পিন কোয়ান্টাম সংখ্যা
৮. ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস কিসের ওপর নির্ভর করে?
ক. চৌম্বক ক্ষেত্র খ. মহাকর্ষীয় বিভব
গ. দুর্বল নিউক্লিয় বল ঘ. সবল নিউক্লিয় বল
৯. চৌম্বক ক্ষেত্রে বর্ণালির সূক্ষ্ম রেখার বিভক্তিকে কী বলে?
ক. জি–ম্যান প্রভাব খ. হুন্ডের নীতি
গ. আউফবাউ নীতি ঘ. পলির বর্জন নীতি
১০. কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে?
ক. 6p খ. 5d
গ. 4f ঘ. 7s
১১. কোন অরবিটালের শক্তি সর্বাধিক?
ক. 3p খ. 3d
গ. 4s ঘ. 3f
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা