প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে

সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

পরে এ বিষয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য জানতে চাইলে মো. আমিনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করছেন নভেম্বরের প্রথম সপ্তাহে এই নিয়োগের ফল প্রকাশ হতে পারে।

আরও পড়ুন

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোয় মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

এই নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হতে পারে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

প্রথমে ৩২ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরে অবসরের কারণে আরও ১০ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়। এ জন্য একসঙ্গে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এই নিয়োগে পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।