রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. নিচের কোনটি হ্যালোজেন?
ক. বোরন খ. কপার
গ. অ্যান্টিমনি ঘ. আয়োডিন
২. রাশিয়ান বিজ্ঞানী দিমিট্রি ম্যান্ডেলিফ প্রথম কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
ক. 14টি খ. 30টি
গ. 35টি ঘ. 63টি
৩. Cd (48) পর্যায় সারণির কোন গ্রুপের মৌল?
ক. 2 খ. 12
গ. 14 ঘ. 4
৪. ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
ক. 8টি খ. 18টি
গ. 32টি ঘ. 48টি
৫. পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের সর্ব বাঁয়ের মৌলটি—
i. অধাতু ii. ক্ষার ধাতু
iii. 3.34 পারমাণবিক ব্যাসার্ধবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. কোনটি অভিজাত ধাতু?
ক. সোনা খ. লোহা
গ. তামা ঘ. সিসা
৭. K এর পারমাণবিক ভর কত?
ক. 38 খ. 40
গ. 39.1 ঘ. 39.5
৮. পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
ক. ১৮১৮ সালে খ. ১৮৭৮ সালে
গ. ১৯১৩ সালে ঘ. ১৯২০ সালে
৯. পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে?
ক. মেন্ডেলিফ খ. কোসেল
গ. জন ডাল্টন ঘ. হেনরি মোসলে
১০. টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52 হলে পর্যায় সারণিতে এর অবস্থান কোথায়?
ক. গ্রুপ 10 খ. গ্রুপ 17
গ. গ্রুপ 16 ঘ. গ্রুপ 15
১১. Fe, Co, Ni পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
ক. ২য় খ. ৩য়
গ. ৪র্থ ঘ. ৫ম
১২. O-2 আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক. 2, 2, 6 খ. 2.8
গ. 2, 4, 4 ঘ. 2, 8, 3
১৩. মুদ্রা ধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক. 10 খ. 11
গ. 9 ঘ. 12
১৪. পর্যায় সারণিতে আর্সেনিকের অবস্থানের গ্রুপ—
ক. গ্রুপ–14 খ. গ্রুপ-13
গ. গ্রুপ-16 ঘ. গ্রুপ-15
১৫. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান ৩য় গ্রুপে হয়, যদি তার—
i. সুস্থিত আয়ন তৈরি করতে ৩টি ইলেকট্রন ত্যাগ করে
ii. তিনটি আইসোটোপ থাকে
iii. পারমাণবিক সংখ্যা হয় 21
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. অপধাতুর বৈশিষ্ট্য কোনটি?
ক. ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে
খ. ধাতু ও অধাতু বৈশিষ্ট্য বহন করে না
গ. নির্দিষ্ট সময় পরপর ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে
ঘ. কখনো স্বতন্ত্র আচরণ করে
১৭. কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি?
ক. Al2O3 খ. SiO2
গ. Cl2O7 ঘ. SO3
১৮. কোনটি উপধাতু?
ক. পারদ খ. বোরন
গ. জিংক ঘ. কপার
১৯. পর্যায় সারণির একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায়, ততই মৌলগুলোর—
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. ধাতব ধর্ম হ্রাস পায়
iii. ধাতব ধর্ম বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সারণিটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের একটা খণ্ডিত অংশ দেওয়া হলো—
X
Si
Q
Z
CI
Ar
২০. Z মৌলটি কোনটি?
ক. অ্যালুমিনিয়াম খ. ফসফরাস
গ. সালফার ঘ. ম্যাগনেশিয়াম
২১. উদ্দীপকের পর্যায়টিতে—
i. X এর পারমাণবিক আকার Q থেকে বড়
ii. Q অপেক্ষা Z–এর যোজনী ইলেকট্রন সংখ্যা বেশি
iii. X এর অম্লত্ব Z–এর চেয়ে বেশি 3.34 পারমাণবিক ব্যাসার্ধবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা