আরও তিন বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আবদুর রশীদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ আজম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার পদত্যাগপত্র রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। মুহাম্মদ আবদুর রশীদ গত ১৫ আগস্ট, মো. শাহ আজম ২২ আগস্ট ও মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০ আগস্ট পদত্যাগ করেছিলেন।

আরও পড়ুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য পদত্যাগ করেন। এরপর সেসব পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন
আরও পড়ুন