জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শিক্ষার্থীদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি প্রদান করতে হবে। পরীক্ষাসংক্রান্ত অন্যান্য ফি মওকুফের সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহত ব্যক্তিদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে, যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত পরীক্ষাসংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করার জন্য অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন