বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ, সুযোগ যাঁদের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) জুলাই-২০২৬ সেশনে ‘অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এর ঘোষণা দিয়েছে। এক বছরমেয়াদি এ ফেলোশিপ প্রোগ্রাম পরিচালিত হবে শিশু, কার্ডিওলজি ও নিউরোলজি বিভাগের অধীনে। আগ্রহী ব্যক্তিদের ১৫ জুনের মধ্যে আবেদন করতে হবে। আজ শনিবার (৬ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোট তিনটি বিষয়ের অধীনে এ ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হবে। বিষয়গুলো হলো—শিশু বিভাগের অধীনে শিশু রিউম্যাটোলজি ডিভিশন কর্তৃক পরিচালিত অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম, কার্ডিওলজি বিভাগের অধীনে পরিচালিত ফেলোশিপ ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং নিউরোলজি বিভাগের অধীনে স্ট্রোক ও নিউরো ইন্টারভেনশন ফেলোশিপ প্রোগ্রাম।