বিদেশে উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি কমল ১০ ডলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি কমানো হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি ১০ ডলার কমে জনপ্রতি ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগে ই-মেইল ভেরিফিকেশন ফি জনপ্রতি ছিল ৫০ মার্কিন ডলার।

আরও পড়ুন

গত মার্চে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের স্নাতক শেষ করা এক ছাত্রী একাডেমিক কাগজপত্র যাচাইয়ের (ভেরিফিকেশন) জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সুইডেনের কেন্দ্রীয় ভর্তি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। পরে যা সুইডেনের কেন্দ্রীয় ভর্তি কর্তৃপক্ষ দিতে অস্বীকার করে। ফলে সুইডেনের বিশ্ববিদ্যালয়ে তাঁর আবেদনটি অসম্পূর্ণ থেকে যায়। পরে বিষয়টি জানাজানি হলে সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখনই শিক্ষার্থীরা ই-মেইল ভেরিফিকেশন ফি সম্পূর্ণ ফ্রি করার দাবি করেছিলেন। তবে সম্পূর্ণ ফ্রি না করে ১০ ডলার কমানোর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন