যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, আসছে যে যে পরিবর্তন

প্রথম আলো ফাইল ছবি

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি চালু করছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার নিয়মে বড় ধরনের পরিবর্তন অনুমোদন পেয়েছে। হোয়াইট হাউস সম্প্রতি এমন একটি প্রস্তাবিত বিধিমালার অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউস সম্প্রতি দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রস্তাবিত নতুন ভিসা নিয়ম অনুমোদন করেছে। এর ফলে শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের জন্য খোলা মেয়াদের ভিসা বাতিল হয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা আর ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা খোলা মেয়াদের ভিসায় যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। তাঁদের সর্বোচ্চ চার বছরের ভিসা দেওয়া হবে। মেয়াদ শেষে নবায়ন করতে হলে ডিএইচএসের অনুমোদন নিতে হবে।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদের ভিসার নিয়ম অনুমোদন, শিক্ষার্থীদের প্রশাসনিক জটিলতা ও অনিশ্চয়তা বাড়াবে।
আরও পড়ুন

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকলে এবং নিয়ম অনুযায়ী পড়াশোনা চালিয়ে গেলে তাঁদের কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের বৈধ থাকার অনুমতি দেওয়া হবে। সেই সময় শেষ হলে পড়াশোনা চালিয়ে যেতে চাইলে তাঁদের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে, না হলে দেশ ছাড়তে হতে পারে।

এই পরিবর্তন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতে, নতুন নিয়ম শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশাসনিক জটিলতা ও অনিশ্চয়তা তৈরি করবে। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান, তাঁরা বেশি প্রভাবিত হতে পারেন।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, অধিকাংশ এফ-১ (F-1) শিক্ষার্থী সর্বোচ্চ চার বছরের জন্য থাকার অনুমতি পাবেন। যেসব শিক্ষাক্রম চার বছরের বেশি সময়ের, যেমন অনেক গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রাম, সেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন ভিসা নীতি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। হোয়াইট হাউসের অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও কার্যকর হওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে।
ছবি: রয়টার্স

শিক্ষার্থীদের পড়াশোনার সময় প্রোগ্রাম পরিবর্তন করা যাবে না। এক স্তর শেষ করার পর কেবল উচ্চতর স্তরে ভর্তি হওয়া যাবে, একই বা নিম্ন স্তরে পরিবর্তন করা যাবে না। পড়াশোনা বা ট্রেনিং (প্রশিক্ষণ) শেষ হওয়ার পর দেশে ফেরার প্রস্তুতির সময় ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা যত দিন তাঁদের ভিসার শর্ত পূরণ করেন, তত দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। নতুন নিয়মে তাঁদের নির্দিষ্ট মেয়াদ শেষে নবায়ন করতে হবে। এতে অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা করছে কলেজ ও মেডিকেল সংগঠনগুলো। তাদের মতে, শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্ন করতে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে গবেষণা ও দীর্ঘমেয়াদি পড়াশোনায় থাকা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এই পরিবর্তন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন নিয়ম শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশাসনিক জটিলতা ও অনিশ্চয়তা তৈরি করবে। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান, তাঁরা বেশি প্রভাবিত হতে পারেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন ভিসা নীতি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। হোয়াইট হাউসের অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও কার্যকর হওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে। তাই বর্তমান নিয়ম এখনো বহাল আছে এবং শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন