কারিগরির চার শিক্ষাক্রমে ছুটির তালিকা প্রকাশ
কারিগরির ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্টি এবং ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষের ক্লাস ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বর্ষপঞ্জি ২০২৬ থেকে এ তথ্য পাওয়া গেছে।
বর্ষপঞ্জিতে কয়েকটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো বর্ষপঞ্জি ২০২৬ ও প্রবিধান-২০২২ অনুযায়ী ক্লাস রুটিন (ব্যবহারিকসহ) তৈরি করে বোর্ডে ([email protected]) পাঠাতে হবে। এ বছরের ১২-১৫ আগস্ট পর্যন্ত পরবর্তী পর্বের ক্লাস শুরুর প্রস্তুতি (পাঠ পরিকল্পনা, শিক্ষকগণের প্রশিক্ষণ/ব্রিফিং, ডিজিটাল কনটেন্ট তৈরি, ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাব/ফিল্ড ল্যাব প্রস্তুতকরণ) নিতে হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ প্রতিষ্ঠান খোলা রেখে সংশ্লিষ্ট দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদ্যাপন করতে হবে; ‘makeup’ বিষয়সমূহের ক্লাস একই সঙ্গে অনুষ্ঠিত হবে এবং ‘makeup’ বিষয়সমূহ রুটিনে সমন্বয় করতে হবে; ২০২৬ খ্রিষ্টাব্দের সরকার কর্তৃক ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয়যোগ্য; সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করতে হবে; প্রথম পর্বের সিলেবাস পরীক্ষার আগে শেষ করার জন্য প্রয়োজনে অতিরিক্ত ক্লাস প্রতিষ্ঠানভিত্তিক পরিকল্পনা করে নিতে হবে; ২১ মে ২০২৬ তারিখে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের বোর্ড সমাপনীর পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হবে (সম্ভাব্য); ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের বোর্ড সমাপনীর পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হবে (সম্ভাব্য)।