নারী গবেষকদের জন্য আইইউবি বিট্রিচ টিনসলে গবেষণা বৃত্তি, জেনে নিন সব তথ্য
বিজ্ঞান ও গবেষণায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং উচ্চশিক্ষার পথ সুগম করতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার পর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে (সিএএসএসএ) শুরু হয়েছে ‘বিয়াট্রিস টিন্সলি পোস্টব্যাক রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ’। বিজ্ঞানে আগ্রহী উদীয়মান নারী গবেষকদের জন্য এটি এক অনন্য সুযোগ।
আইইউবির ফান্ডেড স্পনসরড রিসার্চ গ্রান্টের আওতায় এই ফেলোশিপের জন্য দুটি পূর্ণকালীন গবেষক পদে নিয়োগ দেওয়া হবে। যেসব নারী ইতিমধ্যে তাঁদের স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে উচ্চতর গ্র্যাজুয়েট ডিগ্রিতে (মাস্টার্স বা পিএইচডি) পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করছেন, তাঁদের জন্যই মূলত এই এক বছর মেয়াদি অর্থপ্রদানকারী ফেলোশিপ প্রোগ্রামটি সাজানো হয়েছে।
মনোনীত গবেষকেরা ২০২৬-২৭ পর্যন্ত এক বছর মেয়াদি এই ফুল টাইম ফেলোশিপে কাজ করার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে প্রতিটি টিনসলে গবেষণা সহযোগী হিসেবে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। দীর্ঘ এক বছরের এই কার্যক্রমে ফেলোশিপপ্রাপ্ত প্রার্থীরা একটি মৌলিক গবেষণা পরিচালনায় যুক্ত থাকবেন, যার মূল লক্ষ্য থাকবে নিজস্ব গবেষণার ওপর ভিত্তি করে প্রথম-গবেষক হিসেবে একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্র প্রকাশ করা। পাশাপাশি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট স্কুলে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের উদ্দেশ্যে শক্তিশালী অ্যাপ্লিকেশন প্রোফাইল তৈরিতেও এই সহকারী ফেলোশিপ সরাসরি সহায় ভূমিকা পালন করবে।
মেধা ও গবেষণার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, এমন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদনসংক্রান্ত সব বিস্তারিত তথ্য এবং অফিশিয়াল ফরম পাওয়া যাবে এই লিংকে: cassa.bd/tra।
আবেদনের প্রক্রিয়া কিংবা ফেলোশিপ–সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য সরাসরি ই–মেইলে ([email protected]) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন দেখা নারী তরুণীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে আইইউবির এই যুগান্তকারী ফেলোশিপ প্রোগ্রামটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে।