সরকারি হলো আরও একটি স্কুল

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চবিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সরকারি হওয়ার বদলে গেছে বিদ্যালয়টির নাম। নতুন নাম হয়েছে ‘সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়’। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চবিদ্যালয়টি ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ‘সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়’ নামে সরকারি করা হলো। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবেন না।

আরও পড়ুন