যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকেরা যেভাবে ক্যারিয়ার গড়তে পারেন, পরীক্ষা ৩ ধাপে

যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় ক্যারিয়ার বর্তমানে তরুণ গ্র্যাজুয়েটদের জন্য অত্যন্ত অনুকূল। বাংলাদেশে যাঁরা এখনো মেডিক্যাল কলেজে পড়ছেন, ইন্টার্নশিপ করছেন বা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তাঁদের জন্য এখনই আমেরিকার চিকিৎসার লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সেরা সময়। এই পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। এগুলো হলো ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন—ইউএসএমএলই স্টেপ-১, স্টেপ-২, স্টেপ-৩। এ বছর বিদেশি মেডিক্যাল গ্র্যাজুয়েটদের সার্টিফিকেশন ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন হয়েছে, তবে পরীক্ষার কাঠামো ও প্রস্তুতিপদ্ধতি মূলত আগের মতোই থাকবে।

এই পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিমধ্যে প্রচুর রিসোর্স ও গাইডলাইন অনলাইনে রয়েছে। পাশাপাশি আমরা প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (Planetary Health Academia (PHA)–এর সহায়তায় ‘Road to Residency’ নামে একটি সংগঠনকে সহায়তা করেছি, যেখানে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষায় উত্তীর্ণ এবং রেসিডেন্সিতে থাকা তরুণ বাংলাদেশি চিকিৎসকেরা নতুনদের গাইড করেন। তাঁরা ইউএসএমএলই পরীক্ষা, প্রশিক্ষণ, মেন্টরিং করেন।

যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল রোটেশন করতে আগ্রহী প্রার্থীদের জন্য আমাদের প্রতিষ্ঠানে সুযোগ রয়েছে, তবে কিছু শর্ত প্রযোজ্য: স্টেপ–১ ও স্টেপ–২ পাস করা থাকতে হবে। রোড টু রেসিডেন্সি প্রোগ্রাম শিক্ষার্থীকে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, কোন প্রোগ্রামে আবেদন করা উচিত, ইন্টারভিউ প্রস্তুতি এবং ম্যাচিং প্রক্রিয়া সম্পর্কে পূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।

আরও পড়ুন
ছবি: লেখক

যাঁরা অনেক বছর আগে গ্র্যাজুয়েশন করেছেন, তাঁদের জন্য রেসিডেন্সিতে ঢোকা তুলনামূলক কঠিন হলেও অসম্ভব নয়। যদি কেউ দীর্ঘদিন জেনারেল প্র্যাকটিস, ফ্যামিলি মেডিসিন, এমআরসিপি/এফসিপিএস বা এসডি (MRCP/FCPS বা MD) করে থাকেন, তবে কিছু বিশেষ পথ রয়েছে। কিছু অঙ্গরাজ্যে (যেমন: ফ্লোরিডা, মিসৌরি, কেনটাকি, মিসিসিপি ইত্যাদি) নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে প্রবেশের সুযোগ আছে, বিশেষ করে ফেডারালি ফান্ডেড প্রতিষ্ঠান বা ভেটেরান্স অ্যাফেয়ার্স (VA) প্রোগ্রামের মাধ্যমে।

আরও পড়ুন

যাঁরা বহু বছর পর যুক্তরাষ্ট্রে আসতে চান এবং সরাসরি এমডি হিসেবে শুরু করা কঠিন, তাঁদের জন্য বিকল্প স্বাস্থ্য পেশাও রয়েছে। যেমন: ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা পিএ (Physician Assistant–PA), রেসপিরেটরি থেরাপিস্ট (Respiratory Therapist), নার্সিং বা অন্য স্বাস্থ্যসম্পর্কিত প্রোগ্রাম। এই কোর্সগুলো শেষ করলে যুক্তরাষ্ট্রে ভালো চাকরির সুযোগ পাওয়া তুলনামূলক সহজ হয়ে যায়।

লেখক: চিকিসক, বি এম আতিকুজ্জামান, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার কলেজ অব মেডিসিনের পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ।

আরও পড়ুন
আরও পড়ুন