পঞ্চম গ্রেডে পদায়ন পেলেন ৪৯ চিকিৎসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৯ চিকিৎসককে পঞ্চম গ্রেডে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ৪৯ চিকিৎসককে ভূতাপেক্ষিকভাবে তাঁদের নামের পাশে বর্ণিত তারিখ থেকে জাতীয় বেতন স্কেল ২০০৯–এর পঞ্চম গ্রেডে টাকা ২২,২৫০-৩১,২৫০/- সিলেকশন গ্রেড স্কেল মঞ্জুর করা হলো।’