কানাডায় পড়াশোনা: শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৩,৪৪৮ কানাডিয়ান ডলার, আরও যে পরিবর্তন

ছবি: এআই/প্রথম আলো

কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিটের আবেদনকারীদের আর্থিক সক্ষমতা দেখানোর নিয়মে নতুন অর্থের পরিমাণ কার্যকর হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কুইবেক ছাড়া কানাডার সব প্রদেশ ও অঞ্চলে একজন শিক্ষার্থীর এক বছরের জীবনযাত্রার খরচ হিসেবে কমপক্ষে ২৩ হাজার ৪৪৮ কানাডিয়ান ডলার দেখাতে হবে। (১ কানাডিয়ান ডলার সমান প্রায় ৮৭ দশমিক ৭৭ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৫৭ হাজার ৯৫৪ টাকা) যা আগের চেয়ে কিছুটা বেশি।

এই অর্থের মধ্যে টিউশন ফি ও যাতায়াতের খরচ অন্তর্ভুক্ত নয়। এর মানে হচ্ছে, এই ডলারের পরেও একজন শিক্ষার্থীর বা তাঁর মা–বাবার অ্যাকাউন্টে এক বছরের টিউশন ফি ও যাতায়াত ভাড়া অতিরিক্ত থাকতে হবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, পরিবারের সদস্যসহ (সাধারণত স্পাউস ও নির্ভরশীল সন্তান) আবেদন করলে প্রয়োজনীয় অর্থের পরিমাণও বাড়বে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় নতুন আর্থিক শর্ত

অর্থাৎ একজন শিক্ষার্থী তাঁর স্বামী বা স্ত্রী ও একজন সন্তানসহ কানাডায় এলে মোট তিনজনের জন্য এক বছরের জীবনযাত্রার খরচ হিসেবে ৩৫ হাজার ৮৮৮ ডলার দেখাতে হবে। এর সঙ্গে টিউশন ফি ও কানাডায় আসা–যাওয়ার পরিবহন খরচের অর্থও আলাদাভাবে দেখাতে হবে।

আরও পড়ুন

মা–বাবার টাকা দিয়ে ফান্ড দেখানো যাবে কি

শিক্ষার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্টেই পুরো অর্থ থাকতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। বাবা বা মা শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করলে তাঁদের আর্থিক নথি ব্যবহার করা যেতে পারে। আইআরসিসির নির্দেশনায় অর্থ সহায়তাকারী ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক, তাঁর পেশা বা আয় এবং কত অর্থ সহায়তা করবেন—এসবের প্রমাণ দিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে সাধারণত যেসব ডকুমেন্ট দরকার হতে পারে:

*বাবা বা মায়ের ব্যাংক স্টেটমেন্ট।

*চাকরি থাকলে চাকরির প্রমাণ ও বেতনসংক্রান্ত নথি।

*আয়কর বা অন্যান্য আয়–সংক্রান্ত নথি।

*মা–বাবা কেন এবং কত অর্থ দিয়ে শিক্ষার্থীকে সহায়তা করবেন, সে বিষয়ে সাপোর্ট বা আন্ডারটেকিং লেটার।

*মা–বাবার সঙ্গে শিক্ষার্থীর সম্পর্কের প্রমাণ, যেমন জন্মনিবন্ধন।

* শিক্ষার্থীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট।

*টিউশন ফি পরিশোধ করা হলে তার রসিদ।

প্রথম আলো ফাইল ছবি
আরও পড়ুন

আইআরসিসি বর্তমানে ব্যাংক স্টেটমেন্টসহ অর্থের উৎসও অধিকাংশ ক্ষেত্রে যাচাই করে। তাই হঠাৎ বড় অঙ্কের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে সেই টাকার উৎসের যথাযথ ব্যাখ্যা ও নথি থাকা গুরুত্বপূর্ণ। আইআরসিসি সাধারণভাবে গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট গ্রহণযোগ্য প্রমাণের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুন

এক বছরের বেশি কোর্স হলে

কোর্স এক বছরের বেশি হলে শুধু প্রথম বছরের অর্থ দেখালেই বিষয়টি শেষ নয়। আবেদনকারীকে পুরো কোর্সের সময় কীভাবে পড়াশোনা ও জীবনযাত্রার খরচ চালাবেন, তার পরিকল্পনাও দেখাতে হবে।

*বিস্তারিত জানতে ভিজিট করুন

আরও পড়ুন