যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রাম, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ

ছবি: মার্কিন দূতাবাস

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন শুরু হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সেমিস্টার পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন

ইয়েস প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে বসবাস করবেন। পাশাপাশি তাঁরা একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনা করবেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ইয়েস প্রোগ্রামের মূল লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক তৈরি করা। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানবেন। একই সঙ্গে তাঁরা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন

মেধার ভিত্তিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে জানতে [email protected] অথবা [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে। এ ছাড়া আবেদনের জন্য এখানে ক্লিক করুন

ইয়েস প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে বসবাস করবেন। পাশাপাশি তারা একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনা করবেন।
আরও পড়ুন