জাপান–আইএমএফ স্কলারশিপ, ৬ শর্তে আবেদনের সুযোগ বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের

জাপান–আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া (জেআইএসপিএ) মাস্টার্স ট্র্যাক ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের আবেদনের সুযোগ রয়েছে। এ বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ২০ অক্টোবর ২০২৬।

এ বৃত্তির আওতায় জাপানে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে অংশ নেওয়া যাবে। আগ্রহী কর্মকর্তারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে কয়েকটি শর্তে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তগুলো হলো—

১.

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

২.

আবেদনকারীকে কর্মজীবনে আর্থিক, বাণিজ্যিক, ব্যাংকিং, অথবা পরিসংখ্যান–সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে;

আরও পড়ুন

৩.

আবেদনকারীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

৪.

ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;

৫.

ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

৬.

পূর্বে বৈদেশিক মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন না।

আরও পড়ুন

এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অবশ্যই জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ অনুসরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোর্সে অংশগ্রহণ করতে হবে। আবেদনের যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় অনলাইনে লিংক https://www.imf.org/en/Countries/ResRep/OAP-Home/JISPA-Home (JISPA)ব্যবহার করে আবেদন করতে হবে।

আরও পড়ুন