ভবিষ্যতের নেতাদের বিকাশের প্রশিক্ষণ, নেই কোর্স ফি

কোর্সে মোট ৩০টি আসন আছে। এর মধ্য বেসরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ বরাদ্ধছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) গতিশীল, ইতিবাচক, কার্যকর, সংস্কারমূলক, এবং দূরদর্শী নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন সপ্তাহ মেয়াদি  ‘নেতৃত্বের উত্থান: ভবিষ্যতের নেতাদের বিকাশ’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে সিসিপ প্রকল্পের আওতায় বিআইজিএম  উচ্চ ও মধ্যম পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ২য় ব্যাচের প্রশিক্ষণ কোর্স।

কোর্সবিষয়ক তথ্য

১. মোট ৩০টি আসন।

২. বেসরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ আসন।

৩. নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. সেশন: শনিবার হতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৫. যাতায়াত ভাতা: প্রতিদিন ৬০০ টাকা, দুপুরের খাবার ও চা-চক্রের ব্যবস্থা।

৬. প্রশিক্ষণার্থীকে বা তাঁর প্রতিষ্ঠানকে কোনো কোর্স ফি দিতে হবে না।

আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। অন্তত দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে
ছবি: সংগৃহীত

আবেদনকারীর যোগ্যতা

১. ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। অন্তত দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।

২. বয়সসীমা ৩০ থেকে ৫২ বছর পর্যন্ত।

৩. চাকরিতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

আরও পড়ুন
আবেদনকারীর বয়স ৩০ থেকে ৫২ বছরের মধ্য হতে হবে
ছবি: সংগৃহীত

আবেদনের নিয়ম

১. প্রশিক্ষণার্থীকে তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে আবেদন করতে হবে এবং প্রশিক্ষণে যোগদানের আগে এ–সংক্রান্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।

২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, স্নাতকোত্তর সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে।

৩. বিআইজিএমের ওয়েবসাইট নিউ আপডেট অপশনে গিয়ে Rise to Lead: Developing Future Leaders কোর্সের আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফরম উল্লেখিত সংযুক্তিসহ স্ক্যান করে [email protected]এই ই-মেইলে পাঠিয়ে দিতে হবে।

৪. বিআইজিএমে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েও আবেদন করা যাবে।

আরও পড়ুন

আবেদনের বিস্তারিত

১. বেসরকারি কর্মকর্তাদের আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৫।

২. কোর্স শুরুর তারিখ: ২৫ অক্টোবর ২০২৫।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুন