ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও অফিস ছুটি থাকবে নির্বাচনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনের ছুটি থাকছে। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসগুলো বন্ধ থাকবে।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাবেন।