এইচএসসি পাসে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০ টাকা

অনলাইনে আবেদন আগামী ১৫-৬-২০২৬ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে।ছবি: সংগৃহীত

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদে ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।

নির্ধারিত ৮টি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

অনলাইনে আবেদন আগামী ১৫-৬-২০২৬ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

শিক্ষাগত যোগ্যতা—

১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত (১ জুলাই ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘণ্টা) মেয়াদি ৬০০ ঘণ্টাব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তিতে দেশের ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের লিংক:

আরও পড়ুন

লিখিত ও মৌখিক পরীক্ষা কবে—

বৈধ আবেদনকারীদের আগামী ২০-৬-২০২৬ (শনিবার) তারিখে লিখিত পরীক্ষা এবং ২১-০৬-২০২৬ (রোববার) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস–এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪-৬-২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

প্রশিক্ষণার্থীরা পাবেন ফি—

এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

আরও পড়ুন