কুইন এলিজাবেথ বৃত্তিতে নেই টিউশন ফি, বিমানভাড়া-বসবাসসহ আছে নানা ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ। এই বৃত্তির কেতাবি নাম ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আবেদন করতে পারবেন। নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তি পেলে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা—      
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*মাসিক ভাতা প্রদান;
*গবেষণা সহায়তা প্রদান;
*যাতায়াতের বিমানভাড়া;
*বসবাসের জন্য ভাতা।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা ও দরকারি কাগজপত্র—
*আবেদনকারীদের কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;
*নির্দিষ্ট বয়সসীমা নেই;
*আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে;
*একাডেমিক পেপারস;
*দুটি রেফারেন্স লেটার;
*স্টেটমেন্ট অব পারপাস;
*ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ);
*আবেদনকারীর সিভি।

আবেদনে আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ জমা দিতে হবে
ছবি: কুইন এলিজাবেথ কমনওয়েলথের ওয়েবসাইট থেকে নেওয়া
আরও পড়ুন

আবেদনপদ্ধতি
আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন