নেদারল্যান্ডসের বৃত্তি, স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ

এআই/প্রথম আলো

ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসেও বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ আছে। দেশটির ইউনিভার্সিটি অব টুয়েন্টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সে সুযোগ দিচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ মে ২০২৬।

ইউনিভার্সিটি অব টুয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ্‌ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টুয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়।

সুযোগ-সুবিধা

স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বনিম্ন ৩,০০০ ইউরো থেকে সর্বোচ্চ ২২,০০০ ইউরো পাবেন বিশ্ববিদ্যালয় থেকে।

এআই/প্রথম আলো
আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে ২০২৬–২৭ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টুয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তি হতে হবে।

—স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।

—ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস ৬ দশমিক ৫ বা টোয়েফলে ৯০ থাকতে হবে।

আরও পড়ুন

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তী সময় (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তাঁর স্টুডেন্ট আইডি নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন