নেতাজি সুভাষ আইসিএআর ইন্টারন্যাশনাল ফেলোশিপ, আবেদনে যে যে যোগ্যতা

ভারতের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার পথ সুগম করতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ গবেষকদের জন্য নেতাজি সুভাষ আইসিএআর ইন্টারন্যাশনাল ফেলোশিপে আবেদন চলছে। ভারতের হাইকমিশন ঢাকার উদ্যোগে প্রকাশিত এই ফেলোশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের আইসিএআর-এউএস সিস্টেমের অন্তর্ভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞান বা অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের বিভিন্ন বিষয়ে ডক্টরাল বা পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বমানের গবেষণা পরিবেশ ও উন্নত প্রযুক্তির ছোঁয়া পেতে এই ফেলোশিপ দক্ষিণ এশিয়ার উদীয়মান গবেষকদের জন্য একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে।

ফেলোশিপের বৈশিষ্ট্য

এই আন্তর্জাতিক ফেলোশিপ কর্মসূচির আওতায় মোট ৩০টি ফেলোশিপ প্রদান করা হবে, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। ভারতের শীর্ষস্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণকালীন ডক্টরাল গবেষণা পরিচালনার জন্য এই ফেলোশিপ প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। চলতি বছরের ফেলোশিপের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে আবেদন পাঠাতে ব্যর্থ হলে তা বিবেচনা করা হবে না।

আরও পড়ুন

আবেদন করার নিয়ম ও পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের প্রক্রিয়া বেশ সহজ রাখা হয়েছে। আবেদন করার পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কে জানতে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (www.icar.org.in) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী আবেদন ফরম পূরণ করে তা নির্দিষ্ট ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় ই–মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদনের বিষয় লিখতে হবে। এরপর পূর্ণ আবেদনপত্রটি [email protected] এই ঠিকানায় ই–মেইল করে জমা দিতে হবে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা, গবেষণার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো এবং বিস্তারিত আবেদন প্রফর্ম বা গাইডলাইনের জন্য সরাসরি আইসিএআরের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিবিজ্ঞান ও গবেষণায় নিজেদের ক্যারিয়ার গড়ার এটি একটি দারুণ সুযোগ, যা বাংলাদেশি গবেষকদের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে এবং কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে বিশেষভাবে সহায়তা করবে।

বিস্তারিত:

আরও পড়ুন