এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
৫১. কাম্য জনসংখ্যা সর্বদাই পরিবর্তন হয়; কারণ—
i. প্রাকৃতিক সম্পদের পরিবর্তন ঘটে
ii. উৎপাদনের পরিবর্তন ঘটে
iii. মূলধনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. বাংলাদেশের মানব উন্নয়নে প্রয়োজন—
i. শিক্ষাব্যবস্থার উন্নয়ন
ii. খাদ্য ও পুষ্টিমান বৃদ্ধি
iii. কর্মসংস্থান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. অদক্ষ মানুষকে মানবসম্পদে রূপান্তরিত করা যায়—
i. শিক্ষার মাধ্যমে
ii. প্রশিক্ষণের মাধ্যমে
iii. কর্মসংস্থানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. মানবসম্পদ উন্নয়নের উপাদান হলো—
i. ব্যবস্থাপনা
ii. শিক্ষা
iii. স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. অভিবাসনের তথ্য পাওয়া যায়—
i. আদমশুমারি থেকে
ii. শ্রম মন্ত্রণালয় থেকে
iii. জনসংখ্যা নিবন্ধন থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. কাম্য জনসংখ্যাতত্ত্বে জনসংখ্যা সমস্যা বিচার করা হয়—
i. মাথাপিছু আয়ের ভিত্তিতে
ii. খাদ্য উৎপাদনের ভিত্তিতে
iii. জাতীয় আয়ের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. ম্যালথাসের মতে, প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে—
i. কৃত্রিম উপায়ে জনসংখ্যা রোধ করা
ii. প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা রোধ করা
iii. স্বেচ্ছাকৃতভাবে জনসংখ্যা রোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন—
i. নিজস্ব চিন্তা ও জ্ঞান কাজে লাগানো
ii. যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা
iii. বৃত্তিমূলক শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাব্বিরের দাদার জমি তার বাবা ও পাঁচ চাচার মধ্যে ভাগ হয়েছিল। সাব্বিরের বাবা মারা যাওয়ার পর তার বাবার জমি তাদের তিন ভাই ও দুই বোনের মধ্যে ভাগ হয়।
৫৯. উদ্দীপকের দ্বারা কোন সমস্যা পরিলক্ষিত হয়?
ক. অর্থনৈতিক সমস্যা
খ. ভূমি বণ্টন
গ. বাসস্থানের সমস্যা
ঘ. জনসংখ্যা সমস্যা
৬০. ওই সমস্যার ফলে—
i. ভূমি খণ্ড খণ্ড হচ্ছে
ii. আবাদি জমির পরিমাণ কমছে
iii. খাদ্যসমস্যা দেখা দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.গ ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.ঘ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.ঘ ৬০.ঘ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা