এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
১. ঊর্ধ্বতন পদে চাকরির জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়?
ক. প্রবণতা পরীক্ষা
খ. যোগ্যতা পরীক্ষা
গ. ব্যক্তিত্ব পরীক্ষা
ঘ. বুদ্ধিমত্তা পরীক্ষা
২. প্রশিক্ষণ ব্যবস্থাপনা কোন কাজের সঙ্গে জড়িত?
ক. কর্মিসংস্থান খ. সংগঠন
গ. প্রেষণা ঘ. নির্দেশনা
৩. নিচের কোনটি প্রশিক্ষণপদ্ধতি–বহির্ভূত?
ক. পদ পরিবর্তন খ. ওয়ার্কশপ
গ. পদোন্নতি ঘ. শিক্ষানবিশ
৪. নির্বাহীদের মধ্যে অহংবোধ দূর করতে কোন ধরনের প্রশিক্ষণপদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে?
ক. নাট্যাভিনয় খ. অনুভূতিপ্রবণতা
গ. সেমিনার ঘ. ঘটনাপদ্ধতি
৫. পদোন্নতির কোন ভিত্তি অনুসরণে জটিলতা বেশি?
ক. যোগ্যতা
খ. জ্যেষ্ঠতা
গ. প্রবেশনা
ঘ. জ্যেষ্ঠতা ও যোগ্যতা
৬. কর্মীসংস্থান হচ্ছে—
i. কর্মীদের নির্দেশনা প্রদান
ii. সম্ভাব্য কর্মীদের উৎস নির্ধারণ
iii. কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধা—
i. প্রতিষ্ঠানে নতুন চিন্তা–চেতনার অনুপ্রবেশ
ii. বিদ্যমান কর্মীদের মনোবল বৃদ্ধি
iii. প্রশিক্ষণব্যয় কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. প্রশিক্ষণ ও মনোবলের মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. কৌণিক ঘ. সমান্তরাল
৯. কর্মীর কাজের প্রতি আগ্রহ যাচাই করা হয় কোন পরীক্ষার মাধ্যমে?
ক. প্রবণতা পরীক্ষা
খ. ব্যক্তিত্ব পরীক্ষা
গ. বুদ্ধিমত্তা পরীক্ষা
ঘ. যোগ্যতা পরীক্ষা
১০. কোন ধরনের প্রশিক্ষণপদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করার দক্ষতা অর্জন করা যায়?
ক. পদ পরিবর্তন
খ. ঘটনা পর্যবেক্ষণ
গ. প্রবেশনা
ঘ. শিক্ষানবিশ প্রশিক্ষণ
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ঘ ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.গ ৭.গ ৮.ক ৯.ক ১০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)