এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

২১. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়?

ক. ১৯৮৪ সালে খ. ১৯৯০ সালে

গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৮ সালে

২২. হাসপাতাল সমাজসেবা মূলত কিসের ওপর ভিত্তিশীল একটি সমাজসেবামূলক কার্যক্রম?

ক. ব্যক্তি সমাজকর্মের

খ. দল সমাজকর্মের

গ. সমষ্টি সমাজকর্মের

ঘ. সামাজিক আইনের

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মিসেস খান সমাজকর্মের একটি শাখায় কাজ করেন, যার সূচনা হয় ১৯০৫ সালে আমেরিকায়। আর ১৯৫৪ সালে তা বাংলাদেশে কাজ শুরু করে।

২৩. উদ্দীপকের মিসেস খান সমাজকর্মের কোন শাখায় কাজ করেন?

ক. ক্লিনিক্যাল সমাজকর্ম

খ. চিকিৎসা সমাজকর্ম

গ. বিদ্যালয় সমাজকর্ম

ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্ম

২৪. উক্ত সমাজকর্মে যে ধরনের কাজ সম্পাদন করা হয়, তা হলো—

i. রোগের প্রকৃত কারণ উদ্​ঘাটন করা

ii. পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা

iii. রোগীর ফাইল সংরক্ষণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. বিক্রয়ের পরিমাণ ২,৮০,০০০ টাকা। মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে বিক্রয়ের ওপর মুনাফার শতকরা হার কত?

ক. ১০% খ. ১২.৫%

গ. ১৪.৫০% ঘ. ২০%

২৬. প্রদত্ত বিমা ৪,০০০ টাকা যা পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রদত্ত, চলতি বছরে বিমা ব্যয় কত?

ক. ৩,০০০ খ. ৪,০০০

গ. ৫,০০০ ঘ. ৬,০০০

২৭. নিচের কোনটি অপরিচালন ব্যয়?

ক. কারখানার উপরিব্যয়

খ. বিক্রয় পরিবহন

গ. বেতন

ঘ. ঋণের সুদ

২৮. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২,০০,০০ টাকা এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার ২০% হয়, তবে বিক্রয়ের পরিমাণ কত?

ক. ২,২০,০০০ টাকা

খ. ২,৩০,০০০ টাকা

গ. ২, ৪০,০০০ টাকা

ঘ. ২,৫০,০০০ টাকা

২৯. আসবাবপত্রের ক্রয়মূল্য ১,২০,০০ টাকা, পুঞ্জীভূত অবচয় ২০,০০০ টাকা, আসবাবপত্রের মূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করলে, অবচয়ের পরিমাণ কত?

ক. ১০,০০০ টাকা

খ. ১২,০০০ টাকা

গ. ১৩,০০০ টাকা

ঘ. ১৪,০০০ টাকা

৩০. ক্রয়মূল্যের ওপর ৩৩.৩৩% মুনাফা করলে বিক্রয়মূল্যের ওপর মুনাফা কত হবে?

ক. ১৪% খ. ১৬%

গ. ২০% ঘ. ২৫%

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা