প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | গণিত (৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

∎ গাণিতিক সমাধান

১প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৭ সে.মি. ও প্রস্থ ৩ সে.মি. ৫ মি.মি.

ক. আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মি.মি.?

খ. আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মি.মি.?

গ. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধানঃ

ক.

আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৭ সে.মি.

= (৭ × ১০) মি.মি.

= ৭০ মি.মি.

খ.

আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ = ৩ সে.মি. ৫ মি.মি.

= (৩ × ১০) মি.মি. + ৫ মি.মি.

= ৩০ মি.মি. + ৫ মি.মি.

= ৩৫ মি.মি.

গ.

আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

= ৭০ মি.মি. × ৩৫ মি.মি.

= ২৪৫০ বর্গ মি.মি.

= ২৪.৫০ বর্গ সে.মি.

[যেহেতু, ১০০ বর্গ মি.মি. = ১ বর্গ. সে.মি.]

∎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

২. প্রশ্ন: তিনটি খাতার দাম ৭২ টাকা হলে ১টি খাতার দাম কত?

উত্তর: ২৪ টাকা

৩. প্রশ্ন: ৮ কেজি চালের মূল্য ২৪০ টাকা হলে ১ কেজি চালের মূল্য কত?

উত্তর: ৩০ টাকা।

৪. প্রশ্ন: ১ ডজন কলার দাম ৬০ টাকা, ৫ ডজন কলার দাম কত?

উত্তর: ৩০০ টাকা।

৫. প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?

উত্তর: ১২০ দিনে।

৬. প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?

উত্তর: ১৫ টাকা।

৭. প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?

উত্তর: ৯৮।

৮. প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?

উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে।

৯. প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?

উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।

১০. প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।

উত্তর: ( ), { }, [ ]

১১. প্রশ্ন: একটি ত্রিভুজের ‘ক’ সংখ্যা বাহু আছে, ‘ক’-এর মান কত?

উত্তর: তিন

১২. প্রশ্ন: একটি বর্গের ‘খ’ সংখ্যক কোণ আছে,

‘খ’-এর মান কত?

উত্তর: চার

১৩. প্রশ্ন: <, =, (), +,– এগুলো কী ধরনের প্রতীক?

উত্তর: গাণিতিক প্রতীক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন