ছবির রং
১১. রংধনুর কয়টি রং?
ক. সাতটি খ. ছয়টি
গ. পাঁচটি ঘ. চারটি
১২. রংধনুর সাতটি রংকে একত্রে কী বলা হয়?
ক. বেনীআসহকলা খ. রংমল
গ. সাতকাহন ঘ. সাত রং
১৩. মৌলিক রঙের মিশ্রণ ছাড়া অন্য কোন রং রংধনুতে আছে?
ক. সাদা খ. আসমানি
গ. কালো ঘ. গোলাপি
১৪. আম, জাম, কলা, লিচু, তরমুজ কোন ঋতুর ফল?
ক. হেমন্ত খ. শরৎ
গ. বর্ষা ঘ. গ্রীষ্ম
১৫. সাদা ও কমলা রংয়ের কদম ফুল কোন ঋতুতে ফোটে?
ক. হেমন্ত খ. বর্ষা
গ. শীত ঘ. গ্রীষ্ম
১৬. কচু ফুল কোন ঋতুতে ফোটে?
ক. শীত খ. হেমন্ত
গ. শরৎ ঘ. বর্ষা
১৭. কচু ফুলের রং কী?
ক. কমলা খ. হলুদ
গ. লাল ঘ. সাদা
১৮. শরত্কালের গাছপালা, নদীনালা প্রকৃতির সব কিছু ঝকঝকে দেখা যায় কেন?
ক. এ সময় বৃষ্টি বসে যায় বলে
খ. আকাশে নীলের ছড়াছড়ি বলে?
গ. আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় বলে
ঘ. বৃষ্টি সব কিছু ধয়ে-মুছে নিয়ে যায় বলে
১৯. ষড়ঋতুর শেষ ঋতুর নাম কী?
ক. বসন্ত খ. গ্রীষ্ম
গ. শীত ঘ. হেমন্ত
২০. বেশির ভাগ শাপলা কী রঙের?
ক. কালো খ. নীল
গ. সাদা ঘ. লাল
সঠিক উত্তর
ছবির রং: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা