গণিত ভাইয়ার প্রশ্ন : পর্ব-১০
গণিত ভাইয়া প্রথম আলো গণিত ইশকুলের একটি জনপ্রিয় ক্যারেক্টার। গণিত ভাইয়া তোমাদের গণিতকে আনন্দের সাথে শেখাতে সহায়তা করবে। তোমাদের কাছে গণিত ভাইয়ার আজকের প্রশ্ন,
তুমি একটি ১২ তলা ভবনের প্রথম তলায় অবস্থান করছো। তুমি একবারে হয় ২ তলা অথবা ৩ তলা উঠতে পার এবং প্রতিবার ওঠার পর ১ মিনিট বিশ্রাম নাও। ১২ তলায় পৌঁছানোর মোট কতটি ভিন্ন উপায় রয়েছে?
গণিত ইশকুলের ফেসবুক পেজে পোস্টের মন্তব্যে ঘরে তোমাদের উত্তরটি জানিয়ে দাও।
গণিত ভাইয়া সিরিজের প্রশ্নগুলোর সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের জন্য প্রতি মাসে গণিত ভাইয়ার পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরষ্কার।
ফেসবুক পেজের লিংক https://www.facebook.com/PA.GonitIshkul
বি.দ্র.— : গণিত ভাইয়ার প্রশ্ন - মজাদার গণিতের আগষ্ট মাসের বিজয়ী ছোট্ট বন্ধুদের নাম শিশগিরই ঘোষণা করা হবে।
আরও পড়ুন