এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ১ম পত্র (অধ্যায়–১) : কোষের ‘ট্রাফিক পুলিশ’ বলে গলজি বস্তুকে
জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে?
ক. ক্রোমোপ্লাস্ট খ. ইলায়োপ্লাস্ট
গ. অ্যামাইলোপ্লাস্ট ঘ. অ্যালিউরোপ্লাস্ট
২. ‘কোষের মস্তিষ্ক’ বলা হয়—
ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিয়াস ঘ. সেন্ট্রিওল
৩. কোনটিকে কোষের ‘ট্রাফিক পুলিশ’ বলা হয়?
ক. গলজি বস্তু খ. রাইবোজোম
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. নিউক্লিয়াস
৪. ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো—
i. লিউকোপ্লাস্ট থেকে সৃষ্টি হয় ii. ফুলের পরাগায়নে সাহায্য করে
iii. এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. DNA অণুর মূল কাঠামো কোনটি?
ক. গুয়ানিন খ. নিউক্লিওটাইড
গ. অ্যাডেনিন ঘ. সাইটোসিস
৬. বংশবৃদ্ধিতে DNA অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
ক. বৃহৎ জৈব রাসায়নিক অণু খ. N2 দ্বারা গঠিত
গ. নিউক্লিয়াসে পাওয়া যায় ঘ. প্রতিরূপ সৃষ্টি করতে পারে
৭. কোনটি শুক্রাণুর লেজ গঠন করতে সাহায্য করে?
ক. সেন্ট্রিওল খ. রাইবোজোম
গ. লাইসোজোম ঘ. মাইটোকন্ড্রিয়া
৮. মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত শতাংশ প্রোটিন?
ক. ৪ শতাংশ খ. ২৯ শতাংশ
গ. ২ শতাংশ ঘ. ৬৫ শতাংশ
৯. কোনটি কোষ বিভাজনের মুখ্য বস্তু?
ক. নিউক্লিয়াস খ. রাইবোজোম
গ. ক্রোমোজোম ঘ. গলজি বস্তু
১০. কোনটি বর্ণহীন প্লাস্টিড?
ক. ক্রোমোটোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট
সঠিক উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ