বিভিন্ন জনপদ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অধ্যায় ৩ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

সিকান্দার শাহের সময়ে নির্মিত পশ্চিমবঙ্গের মালদহের আদিনা মসজিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১. কত শতক থেকে বাংলার জনপদগুলোর  নাম জানা যায়? 

ক. দ্বিতীয় শতক খ. তৃতীয় শতক 

গ. চতুর্থ শতক ঘ. পঞ্চম শতক

২. বাংলাদেশের অবস্থান কোথায়? 

ক. এশিয়া মহাদেশের দক্ষিণে 

খ. এশিয়া মহাদেশের উত্তরে 

গ. এশিয়া মহাদেশের পূর্বে

ঘ. এশিয়া মহাদেশের পশ্চিমে

৩. পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায়—

i. জীবনধারায়

ii. আচার-আচরণে 

iii. সংস্কৃতিতে 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

৪. সপ্তম শতকে  কাকে ‘গৌড়রাজ’ বলা হতো? 

ক. শশাঙ্ককে  খ. বিক্রমাদিত্যকে 

গ. অশোককে  ঘ. নারায়ণকে

৫. প্রাচীন পুথিতে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে কোন জনপদকে? 

ক. গৌড় খ. বঙ্গ 

গ. পুণ্ড্র ঘ. সমতট

৬. উত্তরবঙ্গের জনপদ কোনটি? 

ক. গৌড় খ. বঙ্গ 

গ. বরেন্দ্র ঘ. হরিকেল

৭. সমতটের রাজধানী কোথায় ছিল? 

ক. কুমিল্লা খ. ময়নামতি 

গ. বড় কামতা ঘ. আনন্দ বিহার

৮. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল? 

ক. পুণ্ড্র খ. বঙ্গ 

গ. গৌড় ঘ. হরিকেল

৯. হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল কোন জনপদ? 

ক. তাম্রলিপ্ত খ. বরেন্দ্র 

গ. নওগাঁ ঘ. সমতট

১০. সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? 

ক. পাবনা খ. ঢাকা 

গ. নওগাঁ ঘ. রংপুর

১১. ‘বালেশ্বর’ ও ‘মেঘনা’ নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল কোন জনপদটি? 

ক. তাম্রলিপ্ত খ. চন্দ্রদ্বীপ 

গ. উত্তর রাঢ় ঘ. হরিকেল 

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা