সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | সাইবার অপরাধে আমাদের করণীয়

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধে আমাদের করণীয়

বিভিন্ন সাইবার অপরাধে আমাদের করণীয় হলো:

১. প্রথমে পরিবারকে জানাতে হবে, সমাধান না পেলে এরপর পুলিশের হটলাইন নম্বর ০১৩২০০০০৮৮৮ এ অভিযোগ জানাব।

২. সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড হ্যাক বা চুরি হলে cirt.gov.bd ওয়েবসাইটে অভিযোগ করতে হবে।

আরও পড়ুন

৩. সাইবার বুলিংয়ের স্বীকার হলে সর্বপ্রথম পরিবারের মা-বাবাকে জানাব, অন্য কোনো বন্ধুকে অথবা শিক্ষককে জানাব এবং ডিজিটাল অপরাধ বিষয়ে ২৪০১৩২০০৪৬২৩৪ নম্বরে অভিযোগ জানাব।

৪. কেউ কল দিয়ে পিন নম্বর জানতে চাইলে সাইবার সিকিউরিটি হেল্পলাইন ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে জানাব এবং আমরা আকাউন্টের পিন নম্বর কারও সঙ্গে শেয়ার করব না।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন