যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটিতে বৃত্তি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সে পোস্টগ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করার জন্য ‘গ্রেট স্কলারশিপ’ বৃত্তির অধীন বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এটি ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগ।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অব এসেক্স ‘গ্রেট স্কলারশিপ’ বৃত্তির অধীনে বাংলাদেশ, মিসর, ঘানা, ভারত এবং পাকিস্তানের জন্য ২০২৩ সালে বৃত্তি দেবে।

এ বৃত্তির পরিমাণ ১০ হাজার পাউন্ড। এ অর্থ বিশ্ববিদ্যালয়টিতে এমএ, এমএসসি অথবা এলএলএম অধ্যয়নকালীন এক বছরের টিউশন ফি হিসেবে খরচ করতে হবে। কোর্স শুরু ২০২৩ সালের অক্টোবরে।

গুরুত্বপূর্ণ তিনটি উত্তর: বৃত্তিটি পাওয়ার জন্য প্রতিটি সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেগুলো হলো— 

১. ইউনিভার্সিটি অব এসেক্স সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিতে চায়, যারা ভবিষ্যতে নিজের দেশের উন্নয়নে অবদান রাখবেন। তাই আপনার বিশেষ কোন কার্যটি আপনাকে বিশ্ববিদ্যালয়টির এ বৃত্তির জন্য যোগ্য করে তুলবে, তা লিখতে হবে।

২. ইউনিভার্সিটি অব এসেক্স চায়, আপনি তাদের বড় প্রতিনিধি হবেন। তাই আপনাকে দেখাতে হবে যে আপনি আপনার স্কুল কিংবা বিশ্ববিদ্যালয় কিংবা যেখানে বসবাস করেন অথবা নিজেকে যাদের অংশ মনে করেন, তাদের জন্য আপনি কী অবদান রেখেছেন।

৩. বিশ্ববিদ্যালয়টিতে আপনার পছন্দের বিষয়ে অধ্যয়ন আপনার ভবিষ্যৎকে সাজাতে কীভাবে সাহায্য করবে, তা লিখতে হবে। অর্থাৎ ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্যের পাশাপাশি ইউনিভার্সিটি অব এসেক্স আপনাকে কেন আকর্ষণ করেছে, তা ব্যাখ্যা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৩

ফলাফল জানানো হবে: ২৪ জুন, ২০২৩

আবেদন পাঠানোর ঠিকানা: [email protected]

আরও জানতে: essex.ac.uk/scholarships/great-scholarship

University of Essex GREAT Scholarships 2023-24.pdf
আরও পড়ুন