এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

২১. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য—

i. কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত

ii. সাইটোপ্লাজম ঘন

iii. কোষগহ্বর বড়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য—

i. কোষের নিউক্লিয়াস বৃহৎ এবং ঘন সাইটোপ্লাজমযুক্ত

ii. আন্তঃকোষীয় ফাঁক থাকে না

iii. কোষগুলো আয়তাকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. হাইডাথোড থেকে ক্ষরিত পানিতে দ্রবীভূত থাকে—

i. নাইট্রোজেন

ii. খনিজ লবণ

iii. শর্করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শ্রেণিশিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের একটি স্তর নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, এটি কর্টেক্সের সবচেয়ে ভেতরের স্তর।

২৪. উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

ক. হাইপোডার্মিস খ. কর্টেক্স

গ. এন্ডোডার্মিস ঘ. পেরিসাইকল

২৫. এ স্তরের কোষগুলোয় প্রচুর স্টার্চের দানা থাকায়—

i. এ স্তরকে স্টার্চ সিথ বলে

ii. এরা ভান্ডার কোষ হিসেবে কাজ করে

iii. ভেসেলে সহজে বাতাস ঢুকতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. নিচের কোন উদ্ভিদ লেপ্টোসেন্ট্রিক?

ক. Pteris খ. Selaginella

গ. Semiberbula ঘ. Yucca

২৭. পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?

ক. কর্টেক্স খ. মজ্জা

গ. মেসোফিল ঘ. পেরিসাইকেল

২৮. মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত?

ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা

গ. স্ক্লেরেনকাইমা ঘ. অ্যারেনকাইমা

২৯. স্কাইকলেট পুষ্পবিন্যাসযুক্ত উদ্ভিদের কাণ্ড কীভাবে সজ্জিত থাকে?

ক. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ

খ. পরিবহন কলাগুচ্ছ চক্রাকারে সজ্জিত

গ. অধঃত্বক এক সারি কোষে গঠিত

ঘ. মজ্জারশ্মি সুস্পষ্ট ও বড়

অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সীমা একটি নমুনার প্রস্থচ্ছেদ যথানিয়মে তৈরি করার পর স্লাইড পর্যবেক্ষণ করে দেখল, এর ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো এবং এর ভেসেলগুলো Y আকারে সজ্জিত।

৩০. সীমা কী দেখল?

ক. একবীজপত্রী উদ্ভিদের মূল

খ. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড

গ. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল

ঘ. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০. খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)