ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি - গণিত (১)

২০২৩ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রশ্ন: শতকরা কী?

উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।

২. প্রশ্ন: ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কী বলে?

উত্তর: চতুর্ভুজ।

৩. প্রশ্ন: যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে কী বলে?

উত্তর: আয়ত।

৪. প্রশ্ন: যে আয়তের চারটি বাহু সমান তাকে কী বলে?

উত্তর: বর্গ।

৫. প্রশ্ন: আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো কী রকম?

উত্তর: সমান ও সমান্তরাল।

৬. প্রশ্ন: যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?

উত্তর: ট্রাপিজিয়াম।

৭. প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?

উত্তর: সামান্তরিক।

৮. প্রশ্ন: সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো কী রকম?

উত্তর: পরস্পর সমান।

৯. প্রশ্ন: যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী বলে?

উত্তর: রম্বস ।

১০. প্রশ্ন: রম্বসের বিপরীত কোণগুলো কেমন?

উত্তর: পরস্পর সমান।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন