ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় সার্টিফিকেট কোর্স, মেয়াদ ৪ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীন সেন্টার ফর অ্যারাবিক টিচিং, ট্রেনিং অ্যান্ড রিসার্চ (CATTR) পরিচালিত সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিকের ১১তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

১. কোর্সটির মেয়াদ ৪ মাস

২. ক্লাসের সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

৩. ক্লাস হবে শুক্রবার ও শনিবার

৪. কোর্স ফি: ১০ হাজার টাকা।

প্রোগ্রাম করলে শিখতে পারবেন

১. এ কোর্স করলে আরবি ভাষা শুদ্ধভাবে পাঠ করা যাবে।

২. আরবি ভাষায় কথোপকথন করা যাবে।

৩. আরবি ভাষা লেখা ও অর্থ অনুধাবন করা যাবে সহজে।

আরও পড়ুন

ভর্তির যোগ্যতা

১. প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস হতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদন সংগ্রহের তারিখ: ২ মে ও ৩ মে ২০২৫; সময়: বেলা ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত।

২. ভর্তির তারিখ: ২ মে ও ৩ মে ২০২৫।

৩. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ৯ মে ২০২৫, শুক্রবার।

৪. ভর্তির জন্য যোগাযোগ: আরবি বিভাগ, চতুর্থ তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েসাইট: www.du.ac.bd

আরও পড়ুন
আরও পড়ুন