এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২১. অধিকাংশ বিষয় লিখিত থাকে কোন সংবিধানে?

ক. উত্তম সংবিধানে

খ. প্রথানির্ভর সংবিধানে

গ. অলিখিত সংবিধানে

ঘ. বিশেষ সংবিধানে

২২. উত্তম সংবিধান কোন প্রকৃতির হয়?

ক. অসম প্রকৃতির

খ. সুষম প্রকৃতির

গ. অলিখিত প্রকৃতির

ঘ. প্রথানির্ভর

২৩. উত্তম সংবিধান কেমন হয়?

ক. অতিরঞ্জিত খ. সংক্ষিপ্ত

গ. অপ্রাসঙ্গিক ঘ. সুপরিবর্তনীয়

২৪. কোন সংবিধান জনকল্যাণকামী?

ক. লিখিত খ. অলিখিত

গ. সুপরিবর্তনীয় ঘ. উত্তম

২৫. নাগরিকের মৌলিক অধিকারের উল্লেখ থাকে কোন সংবিধানে?

ক. অলিখিত খ. সুপরিবর্তনীয়

গ. উত্তম সংবিধান ঘ. দুষ্পরিবর্তনীয়

২৬. উত্তম সংবিধান কিসের ভিত্তিতে প্রণীত হয়?

ক. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মতের

খ. জনমতের

গ. সামরিক বাহিনীর ইচ্ছার

ঘ. বিপ্লবের মাধ্যমে

২৭. উত্তম সংবিধানে উল্লেখ থাকে কোনটি?

ক. রাষ্ট্র পরিচালনার মূলনীতি

খ. সর্বজনীন ভোটাধিকার

গ. জনগণের চাহিদা

ঘ. বাণিজ্যিক তথ্য

২৮. জনগণের নিকট সুস্পষ্ট কোন সংবিধান?

ক. উত্তম খ. দুষ্পরিবর্তনীয়

গ. অলিখিত ঘ. সুপরিবর্তনীয়

২৯. লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় উপযোগী বলা হয় কেন?

ক. ক্ষমতা বণ্টন করে দেওয়ার জন্য

খ. সহজে পরিবর্তন করা যায় বলে

গ. প্রগতির সহায়ক বলে

ঘ. জরুরি প্রয়োজনে সহায়ক হওয়ার জন্য

৩০. কোন বিষয়টি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যে অনুপস্থিত?

ক. সংক্ষিপ্ত খ. পরিবর্তনশীলতা

গ. প্রাসঙ্গিক ঘ. নমনীয়তা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)