দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৫১. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের সুবিধা?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. যৌথ মূলধনী ঘ. সমবায়

৫২.সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল কোনটি?

ক. উপবিধি খ. চুক্তিপত্র

গ. বিবরণপত্র ঘ. সংঘ স্মারক

নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আনান ও তার পাঁচ বন্ধু মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ‘বন্ধন এন্টারপ্রাইজ’ নামের একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। সম্প্রতি আনান সরকারি চাকরি পাওয়ার ব্যবসায় থেকে অবসর গ্রহণ করেন।

৫৩. উদ্দীপকে ‘বন্ধন এন্টারপ্রাইজ’ কোন ধরনের ব্যবসায় সংগঠন?

ক. সমবায় সমিতি

খ. অংশীদারি ব্যবসায়

গ. প্রাইভেট লি. কোম্পানি

ঘ. পাবলিক লি. কোম্পানি

৫৪. উদ্দীপকে ‘বন্ধন এন্টারপ্রাইজ’–এর বিলোপ সাধন কীভাবে ঘটবে?

ক. আদালতের আদেশ অনুসারে

খ. বাধ্যতামূলক

গ. সকলে একমত হয়ে

ঘ. বিশেষ ঘটনাসাপেক্ষ

৫৫. নিবন্ধনপত্র কী?

ক. কোম্পানির শেয়ারমালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি

খ. শেয়ার মালিক ও নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি

গ. শেয়ার মালিকানার প্রমাণপত্র

ঘ. কোম্পানি গঠনের অনুমতিপত্র

৫৬. অংশীদারি ব্যবসায়ের প্রধান উপাদান কী?

ক. অর্থ খ. বিশ্বাস

গ. চুক্তি ঘ. মূলধন

৫৭. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি?

ক. অংশীদারি খ. কোম্পানি

গ. সমবায় ঘ. একক মালিকানা

৫৮. নিবন্ধনপত্র পাওয়ার পরও কোন ধরনের কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে না?

ক. একমালিকানা কারবার

খ. অংশীদারি কারবার

গ. প্রাইভেট লি. কোম্পানি

ঘ. পাবলিক লি. কোম্পানি

৫৯. স্মারকলিপিতে লিপিবদ্ধ করা হয়—

i. কোম্পানির নাম

ii. শেয়ার হোল্ডারদের নাম–ঠিকানা

iii. মূলধনের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬০. পাবলিক লি. কোম্পানির মালিক কারা?

ক. পরিচালকরা খ. কর্মীরা

গ. শেয়ারহোল্ডাররা ঘ. জনসাধারণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.গ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)