পঞ্চম শ্রেণি – বাংলা | কাঞ্চনমালা আর কাঁকনমালা : প্রশ্নোত্তর (৯-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঞ্চনমালা আর কাঁকনমালা

৯। প্রশ্ন: কাঞ্চনমালা ও কাঁকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।

উত্তর: কাঞ্চনমালা হলো রানি আর কাঁকনমালা হলো দাসী। আচার-আচরণেও দুজনের চরিত্র ছিল বিপরীতধর্মী।

‘কাঞ্চনমালা’ সত্যিকারের রানি। ভাগ্যের দোষে হয়ে যান দাসী। দাসী কাঁকনমালা রানির স্থান দখল করে তার সঙ্গে দুর্ব্যবহার করে। তবু কাঞ্চনমালা সবকিছু মুখ বুজে সহ্য করেন। রানি কাঞ্চনমালা সব কাজে পটু ছিল। নানা রকমের পিঠা বানানো, নিখুঁত আলপনা আঁকা—এসব কাজে কাঞ্চনমালা ছিলেন পারদর্শী। অন্যদিকে দাসী কাঁকনমালা ছিল প্রতারক। দুর্বুদ্ধি কাজে লাগিয়ে নিজে নকল রানি সাজে। রানি হওয়ার অহংকারে সবার সঙ্গেই খারাপ আচরণ করে। ঘরের কোনো কাজেই কাঁকনমালার দক্ষতা ছিল না। আসলে কাঞ্চনমালা ছিলেন সহজ-সরল মনের অধিকারী। আর কাঁকনমালা ছিল প্রতারণাকারী।

১০। প্রশ্ন: গল্পটা তোমার কেমন লেগেছে? বর্ণনা দাও।

উত্তর: কাঞ্চনমালা আর কাঁকনমালা গল্পটি খুব ভালো লেগেছে আমার।

এই গল্প থেকে আনন্দ পাওয়ার পাশাপাশি আমি অনেক কিছু শিখতেও পেরেছি। প্রতিজ্ঞা পালনের গুরুত্ব, প্রতারণা ও লোভের কুফল ইত্যাদির ধারণা পেয়েছি। তা ছাড়া আসল বন্ধুত্বের সম্পর্ক কেমন হয়, সেই বিষয়টিও অনুভব করতে পেরেছি।

◀ প্রশ্নোত্তর (৭-৮)