১১। প্রশ্ন: ৯৯০০ × ৪০০ = কত?
সমাধান
(১০০০০-১০০) × ৪০০
= (১০০০০ × ৪০০)-(১০০ × ৪০০)
= ৪০০০০০০-৪০০০০
= ৩৯৬০০০০
∴ ৯৯০০ × ৪০০ = ৩৯৬০০০০
১২। প্রশ্ন: ১১০ × ২৯০ = কত?
সমাধান
(১০০+১০) × ২৯০
= (১০০ × ২৯০) + (১০ × ২৯০)
= ২৯০০০+২৯০০
= ৩১৯০০
∴ ১১০ × ২৯০ = ৩১৯০০
১৩। প্রশ্ন: ১০০১ × ৭৮ = কত?
সমাধান
(১০০০+১) × ৭৮
= (১০০০ × ৭৮) + (১ × ৭৮)
= ৭৮০০০+৭৮
= ৭৮০৭৮
∴ ১০০১ × ৭৮ = ৭৮০৭৮
প্রিয় শিক্ষার্থী, এবার একটি তথ্যগত সমস্যার সমাধান দেখে নাও।
১৪। প্রশ্ন: গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে?
সমাধান
গ্রামের প্রত্যেক পরিবার অর্থাৎ
১টি পরিবার জমা দেয় ২৫০ টাকা
∴ ৩২৪টি পরিবার জমা দেয় (২৫০ × ৩২৪) টাকা
= ৮১০০০ টাকা
এখানে,
২৫০
×৩২৪
১০০০
৫০০০
৭৫০০০
৮১০০০
অতএব, সর্বমোট ৮১০০০ টাকা হবে।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা