একজন গালিতে পিএইচডি আরেকজন থিসিস পেপার জমা দিয়েছেন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, ফারুক আহমেদ, গায়িকা কোনালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘আমাদের “মাস্টার” সিনেমাটি রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জয় করেছে। এটি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন খাঁটিভাবে, সিনেমার নিজের মেরিটে। এ অর্জন দেশের, দর্শকের, ইন্ডাস্ট্রির।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেতা ফারুক আহমেদ লিখেছেন, ‘হুমায়ূন আহমেদ যখন কারও ওপর কঠিন রাগ হতেন তখন সর্বোচ্চ রাগের প্রকাশ ছিল “ফাজিল” বলা। তীব্র রাগ হলেও তিনি কখনো কম ওজনের গালিও ব্যবহার করতেন না। কিছুক্ষণ আগে দুই লোকের ঝগড়া ও গালাগালি শুনলাম। আমার ধারণা একজন গালিতে পিএইচডি করেছেন আর একজন থিসিস পেপার জমা দিয়েছেন।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
গায়িকা কোনাল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি আমার হৃদয়ে একটি স্বপ্ন ধারণ করি, একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু তাদের শতভাগ অধিকার ভোগ করবে; যেখানে তারা থাকবে নিরাপদ, সুরক্ষিত ও স্বাধীন। যেখানে ভালোবাসা দেখবে না কোনো ধর্ম, লিঙ্গ বা সামাজিক পরিচয়ের ভেদাভেদ। যেখানে শৈশবকে সম্মান করা হবে, লালন করা হবে, উদ্‌যাপন করা হবে। স্বপ্ন দেখি, একটি সত্যিকারের শিশুবান্ধব বাংলাদেশের।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
অভিনেত্রী বিপাশা কবির এখন যুক্তরাষ্ট্রে অবস্থা করছেন। বরফের মধ্যে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বরফে ঢাকা এ এক অন্য রকম নিউইয়র্ক শহর।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
গত বছর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আরেক অভিনেতা মামনুন ইমন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন। বাকি সব সাময়িক।’
ছবি: ফেসবুক থেকে