আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো, তবে তুলার না...

আর্জেন্টিনার জয় মানেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসের বন্যা। বিশ্বকাপের মঞ্চে দলের দাপুটে পারফরম্যান্স আর ফাইনালে ওঠার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস, কেউ মেতেছেন খুনসুটিতে, আবার কেউ ভাগ করে নিয়েছেন দীর্ঘদিনের সমর্থনের গল্প। আর্জেন্টিনার জয়ে তারকাদের সেই উচ্ছ্বাস, আনন্দ আর প্রতিক্রিয়ায় কে কী লিখেছেন, দেখুন ফেসবুকের পাতা থেকে....
১ / ৬
আর্জেন্টিনার সমর্থক অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি আগেই ধারণা করেছিলেন, ইংল্যান্ডের সঙ্গে জিতবে প্রিয় দল। জেতার পরে তৌসিফ লিখেছেন, ‘আমরা আর্জেন্টিনা। আমরা সব সময় এভাবেই কামব্যাক করি। শুভকামনা পছন্দের দল।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
এবার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। মজা করেই আর্জেন্টিনা সমর্থক অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘বিদায় আর্জেন্টিনা।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ব্রাজিল সমর্থক। তিনি এআই ছবি দিয়ে পোস্টে লিখেছেন, ‘এই পর্যন্ত যে দল সাপোর্ট করলাম, তারাই বাদ পড়ল। তাই আর কোনো উপায় নাই।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় আর্জেন্টিনা জেতার পরে ফেসবুক পোস্টে মজা করে লিখেছেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো, তবে তুলার না। একদম অরিজিনাল।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
যুক্তরাষ্ট্র থেকে অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘তাবিজ, কুফা, বদনজর—কিছুই কাজ হলো না! প্রথমার্ধে একটু কাবু থাকলেও দ্বিতীয়ার্ধে আগুন ঝরিয়েছে আর্জেন্টিনা। মাত্র ৬ মিনিট ৩৭ সেকেন্ডে দুই দুর্দান্ত গোল, আর তাতেই স্বপ্নের ফাইনালে আলবিসেলেস্তেরা! ভামোস আর্জেন্টিনা!’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৬
অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমরা এ রকমই, জিততে জানি...হুররে।’
ছবি: ফেসবুক থেকে