বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা

আইয়ুব বাচ্চু-ববিতাকোলাজ

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। তালিকায় আছেন ব্যান্ডসংগীতের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু ও অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা।

এ ছাড়া নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার এবং ব্যান্ড মিউজিকে একুশে পদক পাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ আর নৃত্যকলায় অর্থী আহমেদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রেস সচিব এ তথ্য জানান।

একুশে পদকের জন্য আরও মনোনীত হয়েছেন অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার ও তেজশ হালদার যশ।