সন্তান কোলে আবারও বিয়ে করলেন অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিয়ান মডেল নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাতাশা স্ট‌্যানকোভিচ। অভিনয় করেছেন বলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও। গতকাল ভালোবাসা দিবসে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন এই অভিনেত্রী। বর ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দেখে নেওয়া যাক তাঁদের বিয়ের ছবি।
সাদা রঙের গাউন পরে বিয়েতে এসেছিলেন কনে নাতাশা স্ট্যানকোভিচ। অন্যদিকে বর হার্দিক পান্ডিয়া পরেছিলেন সাদা শার্টের সঙ্গে কালো স্যুট
ছবি : সংগৃহীত
বিয়েতে দেখা যায় হার্দিকের কোলে ছোট্ট এক শিশু। যে কিনা চুমু খাচ্ছে নাতাশার গালে
ছবি : সংগৃহীত
শিশুটি হার্দিক-নাতাশার একমাত্র সন্তান। ২০২০ সালে করোনার মধ্যে আইনিভাবে বিয়ে করেন এই দম্পতি
ছবি : সংগৃহীত
দুবাইয়ের মাঝসমুদ্রে ফ্লোটিং বোটে নাতাশা স্ট্যানকোভিচকে প্রস্তাব করেছিলেন হার্দিক পান্ডিয়া। এরপরই তাঁরা বিয়ে করেন
ছবি : সংগৃহীত
সেই সময় করোনার কারণে তেমন কাউকে আমন্ত্রণও জানাতে পারেননি এই দম্পতি। নাতাশার ইচ্ছা ছিল সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবারও বিয়ে করবেন তাঁরা
ছবি : সংগৃহীত
নাতাশার ইচ্ছাতেই গতকাল ভালোবাসা দিবসে রাজস্থানে বসেছিল তাঁদের বিয়ের আসর। মঙ্গলবার তাঁদের দুই বছর বয়সী ছেলে আগস্তকে নিয়ে সাত পাকে ঘুরলেন এই দম্পতি
ছবি : সংগৃহীত
বিয়েতে আমন্ত্রিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং তাঁদের বন্ধুবান্ধব। বিয়েতে যোগ দিয়েছিলেন আরও দুই ক্রিকেটার-অভিনেত্রী জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা, লোকেশ রাহুল-আথিয়া শেঠি
ছবি : সংগৃহীত
১৩ তারিখে শুরু হওয়া এই বিয়ের আনুষ্ঠানিকতা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল হার্দিক-নাতাশা দুজনই তাঁদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন
ছবি : সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন