প্রেগন্যান্সি কিটে পজিটিভ, ছবি দিয়ে কী বার্তা দিতে চাইলেন এই দক্ষিণি অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে মধ্যেই সিনেমা থেকে বিরতি নেন নিত্যা
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই দক্ষিণি অভিনেত্রী নিত্যা মেনন অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, কোভিডের ক্ষতি পুষিয়ে দিতে টানা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন তিনি। মধ্যে এক মালয়ালম নায়কের সঙ্গে তাঁর প্রেম, বিয়ে নিয়ে গুজব উঠেছিল। এবার ইনস্টাগ্রামে প্রেগন্যান্সি কিটে পজিটিভ হওয়ার ছবি পোস্ট করেছেন, যা নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। নিত্যা কি তবে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন?

নিত্যা মেনন
ইনস্টাগ্রাম

ইনস্টগ্রামে ৪০ লাখের বেশি অনুসারী আছে নিত্যা মেননের। প্রেগন্যান্সি কিটে পজিটিভ ফলের ছবি পোস্ট করে অভিনেত্রী কেবল লিখেছেন, ‘এবং, নতুন বিস্ময়ের শুরু।’ পোস্টার পর থেকে অভিনেত্রীর ভক্তরা নানা রকম মন্তব্য করছেন। কেউ বলছেন, মা হতে চলেছেন নিত্যা। কেউ আবার বলছেন, প্রেগন্যান্সি কিটের ছবির সঙ্গে অভিনেত্রীর নতুন সিনেমার সম্পর্ক আছে। আসল ঘটনা কী, সেটা আর খোলাসা করেননি অভিনেত্রী।

ইনস্টগ্রামে ৪০ লাখের বেশি অনুসারী আছে নিত্যা মেননের
ইনস্টাগ্রাম

এদিকে নিত্যা মেননের নতুন ওয়েব সিরিজ ‘ব্রিদ ইনটু দ্য শ্যাডোজ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে আগামী ৯ নভেম্বর। সিরিজটিতে নিত্যার সঙ্গে আছেন অভিষেক বচ্চন, অমিত সাধ ও সায়ামি খের।

নিত্যা মেনন
ছবি : সংগৃহীত

হিন্দি দর্শকদের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত হলেও দক্ষিণ ভারতে নিত্যা মেনন চেনা মুখ। ১৬ বছরের ক্যারিয়ারে মালয়ালম, তেলেগু, তামিল, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। অক্ষয় কুমার, বিদ্যা বালানের সঙ্গে ‘মিশন মঙ্গল’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।

আরও পড়ুন