নয়নতারার সঙ্গে ‘ঝগড়া’ নিয়ে মুখ খুললেন দক্ষিণি অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়নতারা ও মালবিকা মহানন
ছবি : সংগৃহীত

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন ভক্তরা। তবে কিছুদিন আগেই আরেক দক্ষিণি অভিনেত্রী মালবিকা মহানন ‘লেডি সুপারস্টার’ উপাধি নিয়ে তাঁর আপত্তির কথা জানান, যা নিয়ে বেশ খেপেছেন নয়নতারার ভক্তরা। এই বিতর্কের পক্ষে-বিপক্ষে নানা আলোচনার মধ্যেই এবার মুখ খুললেন মালবিকা।

মালয়লাম ও তামিল সিনেমার নিয়মিত মুখ মালবিকা। কিছুদিন আগেই একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালবিকা বলেন, ‘লেডি সুপারস্টার’ তকমা তাঁর পছন্দ নয়, শুধু ‘সুপারস্টার’ বললেই ঝামেলা চুকে যায়। এর সঙ্গে ‘লেডি’ যোগ করার মানেই হয় না।

নয়নতারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এরপরই নয়নতারার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ধুয়ে দেয় মালবিকাকে। অনেকেই মন্তব্য করেন, মালবিকার এই বক্তব্যের মাধ্যমে নয়নতারাকে হেয় করা হয়েছে।

আরও পড়ুন

প্রবল বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন মালবিকা। টুইটারে নিজের বক্তব্য ব্যাখ্যা করে বলেন, তিনি শুধু ওই তকমায় লিঙ্গবৈষম্যের ব্যাপারটি নিয়ে বলেছিলেন।
মালবিকা বলেন, ‘আমি কোনো সুনির্দিষ্ট অভিনেত্রীকে নিয়ে কথা বলেনি, যেভাবে অভিনেত্রীদের তকমা দেওয়া হয়, সেটা নিয়ে নিজের মতো জানিয়েছিলাম। অভিনেত্রী হিসেবে আমি নয়নতারাকে খুবই সমীহ করি। তাঁর পেছনে একটা অবিশ্বাস্য ক্যারিয়ার আছে। দয়া করে সবাই শান্ত হন।’

কিছুদিন আগে দেওয়া আরেক সাক্ষাৎকারে নয়নতারা বলেছিলেন, ‘লেডি সুপারস্টার’ তকমা তাঁকে ভক্তরাই দিয়েছে। তিনি এটা কারও কাছে চেয়ে নেননি। ভক্তরা ভালোবেসে যে তকমা দিয়েছে, তা নিয়ে তাঁর আপত্তি নেই।

মালয়লাম অভিনেত্রী মালবিকা মহানন
ইনস্টাগ্রাম

আগে মালয়লাম, কন্নড় ছবি করলেও মাজিদ মাজিদির ‘বিয়ন্ডস দ্য ক্লাউডস’-এ তারকা চরিত্র করে নজর কাড়েন মালবিকা। পরে তাঁকে বিজয়ের সঙ্গে সুপারহিট ছবি ‘মাস্টার’-এও দেখ যায়। চলতি বছর বিভিন্ন ভাষায় তাঁর তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন