একের পর এক প্রেমের গুজব, মালাইকা বললেন...

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই উঠে আসে চর্চায়। সেই তালিকার শীর্ষেই থাকেন মালাইকা অরোরা। সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন প্রেম-সবকিছু নিয়েই তাঁকে ঘিরে তৈরি হয় জল্পনা। তবে এবার এসব গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

গুঞ্জন এখন ‘রসিকতা’
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, তাঁকে ঘিরে চলমান প্রেমের গুজব এখন আর তাঁকে তেমন বিচলিত করে না। বরং এগুলোকে তিনি এখন হাস্যরসের চোখেই দেখেন। সবচেয়ে মজার বিষয়, এই গুঞ্জন নিয়ে তাঁর সবচেয়ে বড় সঙ্গী তাঁর ছেলে আরহান খান।

মালাইকার ভাষায়, ‘এসব নিয়ে এখন আমরা দুজন মিলে হাসাহাসি করি।’ সম্প্রতি সোরাব বেদির  সঙ্গে তাঁর একটি ছবি ঘিরে নতুন করে গুঞ্জন ছড়ায়। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন, এসব বিষয় তিনি আর গুরুত্ব দেন না।

‘জীবন নিজেই তৈরি করেছি’
একজন সিঙ্গেল মা হিসেবে নিজের জীবন গড়ে তোলাকে মালাইকা সবচেয়ে বড় অর্জন মনে করেন।

মালাইকা বলেন, ‘শুরু থেকে নিজের জীবন তৈরি করতে পারা আমাকে অনুপ্রাণিত করে। সঙ্গী থাকা অবশ্যই ভালো, কিন্তু আমি সেটার জন্য মরিয়া নই।’ তিনি নিজের পরিচয় ও স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্ক, কিন্তু নিজের শর্তে মালাইকার বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তাঁর আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘আমি নিজেকে সম্পূর্ণ করতে একজন পুরুষের প্রয়োজন অনুভব করি না। যদি কখনো সম্পর্কে জড়াই, সেটা আমার নিজের শর্তে হবে।’ এই অবস্থান বর্তমান সময়ের নারীর আত্মনির্ভরতার প্রতিফলন বলেই মনে করছেন অনেকে।

গুঞ্জনের পেছনের বাস্তবতা
মালাইকা জানান, এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তিনি যাঁর সঙ্গেই দেখা করতে যান, তাঁর সঙ্গেই সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। সে বন্ধু হোক, সহকর্মী কিংবা পরিচিত-কাউকেই বাদ দেওয়া হয় না। এমনকি তাঁর পরিবারও এখন বিষয়টিকে মজার হিসেবেই দেখে।

আরও পড়ুন

ব্যক্তিগত জীবনের অধ্যায় মালাইকা দীর্ঘদিন বিবাহিত ছিলেন আরবাজ খানের সঙ্গে। প্রায় দুই দশকের সম্পর্কের পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সম্পর্কটি দীর্ঘদিন আলোচনায় থাকলেও ২০২৪ সালে সেটিরও ইতি ঘটে।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কাজে সক্রিয়
ব্যক্তিগত জীবনের আলোচনা ছাড়াও কাজের ক্ষেত্রেও সক্রিয় মালাইকা। ২০২৫ সালের ‘থামা’ ছবিতে তাঁর একটি আইটেম গান ‘পয়জন বেবি’ বেশ আলোচিত হয়। এ ছাড়া তিনি নিয়মিত মিউজিক ভিডিও, রিয়েলিটি শো এবং ফিটনেস জগতে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তাঁর বই ‘ইটস ইজি টু বি হেলথি’ দিয়ে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে