রিয়েলিটি শোতে বাগ্‌দান! এই তারকা জুটিকে কতটা চেনেন

এখন আলোচনায় অভিনেতা করণ কুন্দ্র ও অভিনেত্রী তেজস্বী প্রকাশের প্রেম। সম্প্রতি নেটফ্লিক্সের রিয়েলিটি অনুষ্ঠান ‘দেশি ব্লিং’-এ তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ৭
সম্প্রতি করণ ও তেজস্বী এসেছিলেন অঙ্গদ বেদী ও নেহা ধুপিয়ার পডকাস্টে। সেখানেই নিজেদের কাজ ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তাঁরা। ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন করণ ও তেজস্বী। সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৫’ থেকে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অনুরাগীদের মধ্যে তাঁরা ‘তেজরন’ নামে জনপ্রিয় হয়ে ওঠেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরও তাঁদের সম্পর্ক অটুট রয়েছে। ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
তেজস্বী ছোট পর্দায় যাত্রা শুরু করেন ২০১২ সালে। প্রথম দিকে বিভিন্ন ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পান। ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
‘স্বরাগিনী’ ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। পরে ‘নাগিন ৬’-এ প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
তেজস্বী রিয়েলিটি শোতেও সফল। ২০২১ সালে ‘বিগ বস ১৫’ জিতে তিনি নতুন উচ্চতায় পৌঁছান। ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
‘দেশি ব্লিং’-এ তাঁদের সম্পর্কের নানা টানাপোড়েন, ঝগড়া ও আবেগঘন মুহূর্ত দেখা গেছে। এতে অনলাইনে বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্বে দুবাইয়ে রোমান্টিক আয়োজনে তেজস্বীকে বিয়ের প্রস্তাব দিয়ে সব জল্পনার অবসান ঘটান করণ। হাঁটু গেড়ে বসে আংটি হাতে তিনি পাঞ্জাবি ভাষায় তেজস্বীকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’
আরও পড়ুন
৭ / ৭
বাগ্‌দান সারার পর ভক্তরা এখন জানতে চাইছেন, কবে বিয়ে করবেন তাঁরা? তেজস্বী জানিয়েছেন, আরেকটু গুছিয়ে নিয়েই বিয়ের পরিকল্পনা করবেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে