নির্বাচন যে খুব সহজ কাজ নয়, সেটি টের পাচ্ছেন কঙ্গনা!

কঙ্গনা রনৌতকঙ্গনার ফেসবুক পেজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনপ্রিয় ও আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম কঙ্গনা রনৌত। অভিনয়ের সঙ্গে রাজনীতিতেও নাম লিখিয়েছেন অভিনেত্রী। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির হয়ে হিমাচলের মান্ডি কেন্দ্রের প্রার্থী তিনি।

আরও পড়ুন

দেড় মাস ধরে প্রচার-প্রচারণায় তুমুল ব্যস্ত নায়িকা। চষে বেড়াচ্ছেন হিমাচলের বিভিন্ন জায়গা। শুধু তা–ই নয়, এক দিনে প্রায় ৪৫০ কিলোমিটারের বেশি পথও পাড়ি দিয়েছেন তিনি। সে কারণে ভোট যে খুব সহজ কাজ নয়, সেটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কঙ্গনা রনৌত। সেই সঙ্গে বুঝলেন সিনেজগতের মাহাত্ম্যও।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘জনসভা, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, দুর্গম গ্রামীণ পাহাড়ি রাস্তা।

কঙ্গনা রনৌত
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এক দিনে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি, এমনকি রাতেও চলেছে সেই যাত্রা। না ঠিকমতো খাবার আছে, না জলখাবারের সময়। রাস্তা দিয়ে যেতে যেতে গাড়িতে বসে ভাবছি, সিনেমা বানানো নিয়ে ফিল্মি লড়াই এই যুদ্ধের কাছে রসিকতার মতো।’

রাজনীতিতে নতুন হলেও প্রচারে বেশ ভালো সাড়া পাচ্ছেন কঙ্গনা। নিজের জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। পাশাপাশি জেতার পর ধীরে ধীরে অভিনয় ছেড়ে পুরোদস্তুর রাজনীতি করার ইঙ্গিতও দিয়েছেন। শুধু তা–ই নয়, এক সাক্ষাৎকারে কঙ্গনা

বলেন, ‘বলিউডে সফল হয়েছি। আমি আশাবাদী, রাজনীতির ক্ষেত্রেও সাফল্য পাব।’
১ জুন শেষ দফায় অনুষ্ঠিত হবে ভোট, সেদিনই কঙ্গনার আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তখনই বোঝা যাবে, রাজনীতির মাঠে কতটা জনপ্রিয় হলেন কুইনখ্যাত এই নায়িকা। নির্বাচনের কারণে সিনেমা থেকে একটু দূরে আছেন অভিনেত্রী। প্রায়ই বলিউডের নানা কর্মকাণ্ড নিয়ে সরব হতে দেখা যায় কঙ্গনাকে।
তবে এবার নির্বাচনী মাঠে নেমে বুঝলেন রাজনীতির কাছে সিনেমা জার্নিটা তেমন কিছুই নয়।