বিয়ের গুঞ্জন, অভিনেত্রী সজল আলী বললেন...

পাকিস্তানি টিভি তারকা সজল আলী আবারও বিয়ে করছেন—কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।

১ / ১০
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন, নতুন বছরের শুরুতে সহশিল্পী হামজা সোহাইলকে বিয়ে করবেন সজল আলী। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন তাঁরা
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
গুঞ্জনের মধ্যে এক ইনস্টাগ্রাম স্টোরিতে সজল আলী লিখেছেন, ‘জীবনের কোনো খবর থাকলে, যদি কখনো (বিয়ে) হয়, তা সরাসরি আমার কাছ থেকেই আসবে।’
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
পাকিস্তানি টিভি ধারাবাহিকের শীর্ষ অভিনেত্রীদের একজন সজল আলী, হামজা সোহাইলও শীর্ষ অভিনেতাদের একজন
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
একাধিক টিভি ধারাবাহিকে জুটি বেঁধেছেন সজল ও হামজা, পর্দার দুজনের রসায়ন নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ১০
‘গুল–ই–রানা’, ‘অংগন’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান সজল আলী
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
বলিউডের ‘মম’, পাকিস্তানের ‘জিন্দেগি কিতনি হাসিন হ্যায়’সহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৭ / ১০
‘ইয়াকিন কা সফর’ ধারাবাহিকে অভিনয়ের সময় সহশিল্পী আহাদ রাজা মিরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সজল
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
২০২০ সালে আহাদকে বিয়ে করেন তিনি, ২০২২ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
সামনে একাধিক ধারাবাহিকে দেখা যাবে সজলকে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১ কোটি ১০ লাখের বেশি
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে