২০০ কোটি টাকার মালিক, সবচেয়ে ধনী দক্ষিণি নায়িকা তিনি

সবচেয়ে ধনী দক্ষিণি নায়িকাদের কথা এলে অনেকেই হয়তো আনুশকা শেঠি, সান্থামা রুথ প্রভু বা তামান্না ভাটিয়ার কথা বলবেন। কিন্তু তাঁরা নন, সবচেয়ে ধনী দক্ষিণি নায়িকা আরেকজন। কে তিনি? হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

১ / ৫
দক্ষিণের সবচেয়ে ধনী অভিনেত্রী নয়নতারা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি রুপি। নয়নতারা একজন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এবং তিনি ‘দক্ষিণের লেডি সুপারস্টার’ নামে পরিচিত। বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করার পর তিনি ২০২৩ সালে ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
‘বাহুবলী’ দিয়ে পরিচিতি পাওয়া আনুশকা শেঠি রয়েছেন দ্বিতীয় স্থানে। আনুশকা বেশ কয়েকটি হিট দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করেছেন, কিন্তু ‘বাহুবলী’র মাধ্যমেই তিনি বিশ্বব্যাপী সাফল্য পান। জানা যায়, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩৫ কোটি রুপি। তামান্না ভাটিয়া আছেন তিন নম্বরে। তিনি দক্ষিণ ভারতীয় এবং হিন্দি—উভয় চলচ্চিত্রেই দুর্দান্ত কাজ করছেন। প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১০–১২০ কোটি রুপি
ফেসবুক থেকে
৩ / ৫
এরপরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। সামান্থাও এখন হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাঁর জনপ্রিয় হিন্দি প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল হানি বানি’। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সামান্থার মোট সম্পত্তির পরিমাণ ১১০–১২০ কোটি রুপি। ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
তৃষা কৃষ্ণান তামিল ও তেলেগু সিনেমার আলোচিত অভিনত্রী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৫-১০০ কোটি রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ৫
এরপরে রয়েছেন কাজল আগরওয়াল, যাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫ কোটি রুপি
ইনস্টাগ্রাম থেকে